ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি জানালো আইআরজিসি ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি জানালো আইআরজিসি

  • আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি করেছে ইরান। শুক্রবার ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এ তথ্য জানায়। রয়টার্সের বরাতে জানা যায়, গত সেপ্টেম্বরের শুরুতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় হামলার পর এটি তাদের সাম্প্রতিকতম দাবি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যমতে, এই হামলা ছিল একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবেই তারা এ কার্যক্রম পরিচালনা করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালালে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। চলমান এই উত্তেজনার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি চলছিলো।

নিউজটি শেয়ার করুন

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি জানালো আইআরজিসি

আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬