নুহাশ পল্লীতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন
- আপডেট সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী শুক্রবার (১৩ নভেম্বর)। প্রয়াত এই লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই গাজীপুরের পিরুজালীর নুহাশ পল্লীতে ভক্ত, পাঠক ও অনুরাগীদের ঢল নামে। মৃত্যুর ১৪ বছর পেরিয়ে গেলেও তাঁর সৃজনশীল কাজের আবেদন যে একটুও কমেনি, তা নুহাশ পল্লীর আজকের চিত্রেই স্পষ্ট হয়েছে। প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গান, কবিতা পাঠ ও স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে তাঁর শেষ আবাসস্থল। উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের কথায় আজও সমানভাবে জীবন্ত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
নুহাশ পল্লীতে আজ হিমু পরিবহনের সদস্যসহ বিভিন্ন বয়সী মানুষকে প্রিয় লেখকের স্মৃতির উদ্দেশ্যে জড়ো হতে দেখা যায়। অনেকে তাঁর লেখা গান গেয়ে ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনার মাধ্যমে দিনটি পালন করছেন। ভক্ত মনিকা বলেন, ‘হুমায়ূন আহমেদের প্রতিটি সৃষ্টিই অনবদ্য। তাঁর জন্মদিনে সেই স্মৃতিগুলো নতুন করে অনুভব করতে আমরা এখানে ছুটে এসেছি। এই নুহাশ পল্লীতে বসেই তিনি বাংলা সাহিত্যের অমূল্য সব সম্পদ সৃষ্টি করেছেন।’ পাঠক শাহিনুর বলেন, ‘তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সৃষ্টি ও স্মৃতিগুলো এখনো জীবন্ত। অসংখ্য পাঠক তাঁর বইয়ের মাধ্যমেই তাঁকে বেঁচে রাখবে।’ তাঁর অনেক বই পড়ার সুযোগ হয়েছে আমার।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা জানান, লেখকের প্রয়াণের পর থেকেই দর্শনার্থীদের ভিড় প্রমাণ করে যে, মানুষের হৃদয়ে তাঁর স্থান কতটা গভীর। জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে ভক্তদের আগমনে নুহাশ পল্লী সবসময় প্রাণবন্ত থাকে। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাঁকে বাংলা সাহিত্যে দারুণ পরিচিতি দেয়। পরবর্তী সময়ে নাটক, উপন্যাস, চলচ্চিত্র ও গানে তিনি তৈরি করেছেন নিজস্ব এক জগত। হিমু, মিসির আলী ও শুভ্রর মতো অবিস্মরণীয় চরিত্রগুলোর স্রষ্টা হিসেবে তিনি একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। তাঁর স্মৃতি ধরে রেখেই বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে।’। নুহাশ পল্লীকে ঘিরে দর্শনার্থীদের প্রত্যাশা পূরণে আমরা চেষ্টা করি।
২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই লেখক। পরবর্তীতে নুহাশ পল্লীতেই তাঁকে সমাহিত করা হয়। আজ এত বছর পরেও নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অটুট। তাঁর সৃষ্টির মধ্য দিয়েই তিনি পাঠকের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। মৃত্যু থামাতে পারেনি তাঁর সৃষ্টির আবেদন, সময় মুছে দিতে পারেনি পাঠকের হৃদয়ে তাঁর অবস্থান।

























