ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিভ্রাট: বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী অভিষেক ম্যাচে বিয়ার্ডম্যানের ৬ উইকেটে বিধ্বস্ত ইংল্যান্ড জাকির নায়েক ও তার সংস্থার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক যাত্রী বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ

মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিভ্রাট: বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী

  • আপডেট সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে আউটলুক, মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলটসহ প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী। যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এর প্রভাব পড়েছে।

বিভ্রাটের সূত্রপাত হয় বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া ৪টার দিকে। সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই সময়ে অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছিল, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি। মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিশ্বের ৭৪টি দেশে এই বিভ্রাটের খবর পাওয়া গেছে এবং সর্বশেষ তথ্যে ২৮ হাজারের বেশি ব্যবহারকারীকে এখনও সমস্যায় জর্জরিত অবস্থায় দেখা গেছে।

মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যা থেকে এই সংযোগজনিত জটিলতার সৃষ্টি হতে পারে। প্রতিষ্ঠানটির ৩৬৫ পরিষেবার বেশ কয়েকটি অ্যাপ, বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন সেবা ব্যবহারের ক্ষেত্রে বড় বিঘ্ন তৈরি হয়েছে। আউটলুক ই-মেইলের পাশাপাশি ক্যালেন্ডার অ্যাপে তথ্য ও ফাইল দেখার ক্ষেত্রেও ব্যবহারকারীরা বাধার সম্মুখীন হচ্ছেন। এ কারণেই সংযোগজনিত সমস্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যদিও তাদের মেসেজিং ও অনলাইন বৈঠকের কিছু ফিচার অনেকাংশেই সচল রয়েছে, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্ল্যাটফর্ম কোপাইলটের সেবাতেও বিঘ্ন দেখা দিয়েছে। মাইক্রোসফটের প্রযুক্তি দল ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরুদ্ধারে দ্রুত কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বশেষ হালনাগাদ তথ্যে জানানো হয়েছে যে, সিস্টেমগুলো পুনরায় চালু করার প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

এদিকে মাইক্রোসফটের সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা নানা মিম ও রসিকতায় মেতে উঠেছেন।

কর্মক্ষেত্রে ই-মেইল ও অনলাইন সেবার ওপর যে গভীর নির্ভরতা তৈরি হয়েছে, বিষয়টি এসব পোস্টে বারবার উঠে আসছে।

অনেকে আবার আউটলুক অচল থাকাকে সপ্তাহান্তে ছুটি পাওয়ার অজুহাত হিসেবে দেখছেন।

এক ব্যবহারকারী রসিকতা করে জানতে চেয়েছেন, আউটলুক আর চালু না হলে কি সপ্তাহের বাকি দিনগুলো ছুটি হিসেবে গণ্য হবে কি না। তবে মাইক্রোসফট এখন পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

নিউজটি শেয়ার করুন

মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিভ্রাট: বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী

আপডেট সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬