ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আকভান মিরপুরে রাজধানী পরিবহনের বাসে অগ্নিসংযোগ, আটক ২ পাকিস্তানের পেসারদের তোপে ৯৮ রানে অলআউট শ্রীলঙ্কা জিগাতলায় কিশোর নিহতের মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড কিশোর আব্দুল মোতালিব মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে খামারিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ওষুধ দিল সিন্দুকছড়ি সেনা জোন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর ইউরোপ ও বৃটেনে হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্কবার্তা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির ড. মুহাম্মদ ওসমান ফারুক

শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আকভান

  • আপডেট সময় : ০৮:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে এটি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর এবং তুনি এলাকার মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ার বেগে ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। মঙ্গলবার (১৭ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার, মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। এটি বর্তমানে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকাশ জৈন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি প্রবল এবং ১৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ১৮ নভেম্বর থেকেই অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ১৯ ও ২০ নভেম্বর কয়েকটি নির্দিষ্ট এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আকভান

আপডেট সময় : ০৮:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬