সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির ড. মুহাম্মদ ওসমান ফারুক
- আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 0
শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠান। সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে যে, তার পদত্যাগপত্র এরই মধ্যে গৃহীত হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। সেখান থেকেই তিনি পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও তিনি যুক্তরাষ্ট্রে থাকায় ভোট দিতে পারেননি এবং বিষয়টি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।























