ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফ ফাইনালে এগিয়ে পাকিস্তান, প্রথমার্ধে হতাশায় ভারতের যুবারা ইউক্রেনের হামলায় আংশিক ধসে পড়ল ক্রিমিয়া সেতু জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আকভান মিরপুরে রাজধানী পরিবহনের বাসে অগ্নিসংযোগ, আটক ২ পাকিস্তানের পেসারদের তোপে ৯৮ রানে অলআউট শ্রীলঙ্কা জিগাতলায় কিশোর নিহতের মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড কিশোর আব্দুল মোতালিব মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে খামারিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ওষুধ দিল সিন্দুকছড়ি সেনা জোন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

ইউক্রেনের হামলায় আংশিক ধসে পড়ল ক্রিমিয়া সেতু

  • আপডেট সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটির একটি বড় অংশ ধসে পানিতে পড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নজিরবিহীন অভিযান’ হিসেবে অভিহিত করে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে নিখুঁত পরিকল্পনা করে এটি বাস্তবায়ন করা হয়েছে। রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থার লাইফলাইন হিসেবে পরিচিত এই স্থাপনায় হামলাকে পুতিনের জন্য বড় ধরনের রাজনৈতিক ও প্রতীকী ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অধিকৃত ক্রিমিয়ায় সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য সড়ক ও রেলপথ হিসেবে ব্যবহৃত হয় সেতুটি। সেতুর বিশাল খিলানযুক্ত একটি অংশ ধ্বংস হয়ে যাওয়ার ছবি প্রকাশ পেয়েছে।

জেলেনস্কির ভাষ্যমতে, ইউক্রেনের সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সাতটি ধাপে এই সফল অভিযান পরিচালনা করেছে। চূড়ান্ত লক্ষ্যে আঘাত হানার আগে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জামগুলো পরিকল্পিতভাবে অকার্যকর করা হয়। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, গত এক মাস ধরে তারা ধারাবাহিকভাবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার প্রক্রিয়া চালিয়েছে। সংস্থাটির দাবি, দখলদারদের অবৈধ স্থাপনা সুরক্ষিত রাখার মতো কোনো কার্যকর ব্যবস্থা রাশিয়ার নেই। সংস্থাটি বলেছে, ‘দখলদারদের অবৈধভাবে দখল করা স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা রাশিয়ার কোনো প্রতিরক্ষা ব্যবস্থারই নেই।

হামলায় সেতুর সড়ক অংশের বড় ক্ষতি হওয়ার পাশাপাশি সমান্তরাল রেলপথেও ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়। তবে প্রকাশিত ছবিতে রেলপথের কাঠামো অক্ষত থাকতে দেখা গেছে। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু রেল যোগাযোগ এখনো সচল রাখা সম্ভব হয়েছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, সেতুটি আগের চেয়ে উন্নত করে পুনর্র্নিমাণ করা হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি অবহিত করা হলেও তিনি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। তবে এর আগে ইউক্রেনের হামলায় সেতুটিকে পুরোপুরি অচল করা সম্ভব হয়নি। মঙ্গলবারের হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মনে হচ্ছে।

২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়া এই কৌশলগত সেতুটি নির্মাণ করে এবং ২০১৮ সালে পুতিন নিজে এর উদ্বোধন করেছিলেন। অন্যদিকে, এই ঘটনার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক রুশ হামলার ঘটনা ঘটেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, দনিপ্রো নদীর ওপর অবস্থিত নর্দার্ন ও সাউদার্ন সেতুগুলো নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম প্রধান এই করিডোরটি ঐতিহাসিকভাবেই ইউক্রেনের জন্য হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের হামলায় আংশিক ধসে পড়ল ক্রিমিয়া সেতু

আপডেট সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬