ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে হামলার ভিডিও ধারণ করায় যুবকের প্রাণহানি বাংলাদেশে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি ও দক্ষ প্রকৌশলী গড়ার উদ্যোগ সিরাজগঞ্জে স্ত্রীকে প্রাণনাশের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্বৈরাচারের সিন্ডিকেটে শ্রমবাজার বন্ধ ছিল, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি নতুন প্রকল্প অনুমোদন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে দলটির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে দুপুর আড়াইটায় শুরু হওয়া এ সভা শেষ হয় বিকেল ৩টা ৫৫ মিনিটে। সভায় বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৈঠক থেকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে এমপিদের এলাকায় গিয়ে কাজ করার এ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন তিনি।

সভায় দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি পোশাক শিল্প খাতের অস্থিরতা এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল। এর আগে চতুর্থ অধিবেশন শুরুর প্রাক্কালেও সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল; যা চলতি অধিবেশনের দ্বিতীয় সভা ছিল। সংসদের কার্যউপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আজকের বৈঠকের মাধ্যমেই চতুর্থ অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬