ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বিচারক: স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ চীনা গোয়েন্দার সাথে সম্পর্কে জেনসেন হুয়াং, পদত্যাগে বাধ্য এনভিডিয়া প্রধান পানের ঝুড়িতে ইয়াবার বড় চালান, চট্টগ্রামে আটক ১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ ইউপি নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি যুক্তরাষ্ট্রের শিকাগোয় বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ ইরানে দ্রুত হামলার জন্য ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ জীবাশ্ম জ্বালানি নিয়ে সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ জলবায়ু সম্মেলন বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

  • আপডেট সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুন মাসের তুলনায় মাত্র তিন মাসের ব্যবধানে এই অখাতভিত্তিক খেলাপি ঋণের অংক ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বেড়েছে। অর্থাৎ গত তিন মাসে খেলাপি ঋণের এই ব্যবধান ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে ইতিবাচক দিক হলো, গত তিন মাসে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ২ হাজার ৭৫২ কোটি টাকা কমেছে। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে চিত্রটি বিপরীত। এই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ২১ হাজার ৭৬৯ কোটি টাকা বেড়েছে। মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় দেশের ব্যাংক খাতের ঋণ আদায় ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দেশে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

আপডেট সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬