শেখ হাসিনার দেশে ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 5
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বর্তমান বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে আগ্রহী।
এই খবরের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে আসার আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতার মিল নেই। তিনি স্পষ্ট করেন, কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামির বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া দেশে ফেরার কোনো সুযোগ নেই। হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে। তিনি মন্তব্য করেন, মনের জ্বালা মেটাতে অনেকেই অর্থের বিনিময়ে এমন খবর প্রকাশ করাতে পারেন।
এর আগে বিদেশি কূটনীতিকদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কূটনীতিকদের বিস্তারিত অবহিত করা হয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।























