ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: ডা. জাহেদ

  • আপডেট সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মেয়র সাঈদ খোকন আটকের পর আদালত প্রাঙ্গণে তাঁর আইনজীবীকে হেনস্তা করার ঘটনাকে অন্যায় ও অনুচিত বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

দেশে এখনো মব সংস্কৃতির উপস্থিতি এবং এই হেনস্তার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, যেকোনো ব্যক্তি অন্যায়ের শিকার হলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। যেহেতু ভুক্তভোগী ব্যক্তি একজন আইনজীবী, তাই তিনি আইনি সহায়তা গ্রহণের মাধ্যমে বিচার চাইতে পারেন বলে তিনি জানান।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, এ ধরনের ঘটনার যথাযথ বিচার বিচারালয়ের মাধ্যমে হওয়া উচিত। আমরা আশা করি, এই ঘটনাগুলোর সুরাহা আদালতই করবে এবং আইনের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: ডা. জাহেদ

আপডেট সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬