ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের হারানো বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঝিনাইগাতী থানা পুলিশ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন রাজনৈতিক স্টান্টবাজি: শামা ওবায়েদ শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, জানালেন তথ্য উপদেষ্টা ছোট পর্দার অভিনেতা সোহেল খান আর নেই রাজবাড়ীতে পাচারের শিকার কিশোরী উদ্ধার, আটক ১ যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: ডা. জাহেদ প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন ড. মুহাম্মদ ইউনূস

হারানো বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঝিনাইগাতী থানা পুলিশ

  • আপডেট সময় : ০৩:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের বাড়ির ঠিকানা ভুলে গিয়ে বিপাকে পড়া বৃদ্ধা রহিমা বেগমকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে ঝিনাইগাতী বাজারে অসহায় অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় তাঁকে। বিষয়টি নজরে আসার পর এগিয়ে আসেন ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী। নিজের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়, সেটিও জানেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃদ্ধা কেবল তাঁর দুই ছেলের নাম রাব্বি ও রনি এবং বাড়ির উপজেলা ঝিনাইগাতী বলে জানাতে পারেন, কিন্তু গ্রামের নাম মনে করতে পারছিলেন না। এরপর এসআই কানাই লাল চক্রবর্তী স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধার ছবিসহ পরিচয় প্রকাশ করেন। এই সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই তাঁর পরিবারের সন্ধান মেলে। রহিমা বেগম উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) এলাকার মৃত ফজল হকের স্ত্রী বলে শনাক্ত হয়।

পরিচয় নিশ্চিত হওয়ার পর এসআই কানাই লাল চক্রবর্তী নিজেই তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে সন্তানদের হাতে তুলে দেন। এ বিষয়ে তিনি বলেন, বৃদ্ধা বাড়ির ঠিকানা ভুলে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। তবে স্থানীয় সচেতন মানুষ ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতায় পরিবারের কাছে তাঁকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তিনি থানা পুলিশের পক্ষ থেকে এ কাজে সহায়তাকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ কাজে বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

মাকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছেলে রনি। তিনি বলেন, মাকে হারিয়ে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। যারা আমাদের খবর দিয়েছেন এবং ফিরিয়ে আনতে সহায়তা করেছেন, তাদের কাছে আমরা ঋণী। বিশেষ করে এসআই কানাই লাল চক্রবর্তীর এই মানবিক উদ্যোগে আমাদের পরিবার মা-কে ফিরে পেয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী আতিকুর রহমান খান পুলিশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় একজন মানুষকে খুঁজে বের করে পরিবারে ফিরিয়ে দেওয়া সত্যিই মহৎ কাজ, যা পুলিশের মানবিক দিকটি উজ্জ্বল করেছে। এ ঘটনার মধ্য দিয়ে পুলিশের মানবিক দিকটি সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

হারানো বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ঝিনাইগাতী থানা পুলিশ

আপডেট সময় : ০৩:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬