জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর বাঁচলেন মার্কিন নারী
- আপডেট সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 0
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপন করে এক বছর পূর্ণ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ৫৮ বছর বয়সী মলি ফ্যালকো। অন্য কোনো প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের পর এত দীর্ঘ সময় বেঁচে থাকার ঘটনা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটিই প্রথম। এই অনন্য সাফল্য কিডনি দাতার তীব্র সংকট মোকাবিলায় ভবিষ্যতের জন্য এক নতুন আশার পথ তৈরি করে দিয়েছে। তার এই সাফল্য চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আগের রোগীদের তুলনায় ফ্যালকোর সাফল্য।
মলি ফ্যালকো ২০২৫ সালের নভেম্বরে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।
তিনি ছিলেন এ ধরনের জটিল প্রক্রিয়ার চতুর্থ রোগী। অস্ত্রোপচারের আগে মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা যেন শূকরের কিডনিকে দ্রুত প্রত্যাখ্যান না করে, সেজন্য অঙ্গটির জিনগত পরিবর্তন আনা হয়েছিল। ফ্যালকো জানান, অস্ত্রোপচারের সময় তার মনে কোনো ভয় বা দ্বিধা ছিল না; ডায়ালাইসিস থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যেকোনো চিকিৎসা গ্রহণে প্রস্তুত ছিলেন। পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পর পরিস্থিতির অবনতি হলে তাকে টানা এক বছর ডায়ালাইসিস নিতে হয়। তার ভাষায়, ‘সত্যি বলতে, আমি যেকোনো কিছু চেষ্টা করতে প্রস্তুত ছিলাম।
সংবাদমাধ্যম ডব্লিউএমইউআর-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যালকো বলেন, পুরো বিষয়টি এখনো তার কাছে অবিশ্বাস্য মনে হয়। তিনি বর্তমানে ডায়ালাইসিস ছাড়াই জীবনযাপন করছেন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে স্বাভাবিক সময় কাটানোসহ শারীরিক সক্ষমতা ফিরে পেয়েছেন। চিকিৎসকদের আশা, ফ্যালকোর শরীরের এই কিডনি আরও দীর্ঘ সময় কার্যকর থাকবে।
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রিগ্যাম ট্রান্সপ্লান্ট সেন্টারের কিডনি প্রতিস্থাপন গবেষণা বিভাগের পরিচালক ড. লিওনার্দো রিয়েলা এই অর্জনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান, এটি প্রমাণ করে যে জেনোট্রান্সপ্লান্টেশন বা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে অঙ্গ প্রতিস্থাপনের পদ্ধতি বাস্তবে কার্যকর হতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সাফল্যের ধারা অব্যাহত থাকলেও এখনই পুরোপুরি বিজয়োল্লাস করার সময় আসেনি। এটি যেমন সম্মানের, তেমনি বিজ্ঞানের জন্যও অত্যন্ত চমৎকার ও রোমাঞ্চকর।
এই গবেষণার প্রেক্ষাপটে দেখা যায়, ২০২৪ সালে প্রথমবারের মতো জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি মানুষের শরীরে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ডব্লিউসিভিবির তথ্য অনুযায়ী, সেই প্রথম রোগী রিক স্লেম্যান অস্ত্রোপচারের পর ৫২ দিন জীবিত ছিলেন এবং পরবর্তী সময়ে হৃদ্রোগজনিত জটিলতায় মারা যান। এরপর ২০২৫ সালে দ্বিতীয় রোগী টিম অ্যান্ড্রুজের শরীরে প্রতিস্থাপিত কিডনি ২৭১ দিন কাজ করেছিল, যা পরে মৃত মানবদাতার কিডনি দিয়ে প্রতিস্থাপন করা হয়। ফ্যালকোর শরীরে প্রতিস্থাপিত কিডনিটি শুধু রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করা এবং মূত্র উৎপাদনই করছে না, শরীরে তরল ও খনিজ পদার্থের ভারসাম্য রক্ষাসহ মানব কিডনির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও করছে।
চিকিৎসাবিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে মানবদেহে প্রাণীর অঙ্গ ব্যবহারের সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। বিশ্বজুড়ে কিডনি বিকল রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও মানবদাতার অভাব প্রকট। ফ্যালকোর এক বছর বেঁচে থাকার এই ঘটনা জেনোট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক। তবে এই পদ্ধতির দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং সম্ভাব্য শারীরিক জটিলতা নিরসনে আরও নিবিড় গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জন্মগত শারীরিক জটিলতার কারণে তার কিডনি ধীরে ধীরে বিকল হতে শুরু করে।

























