কালিয়াকৈরে কাজে যোগদানের এক ঘণ্টা পরই ফের বিক্ষোভে শ্রমিকরা
- আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 1
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় বুধবার সকাল ৮টায় কাজে যোগ দেওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় শ্রমিকরা পুনরায় আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত দীর্ঘ আলোচনার পর মজুরি বোর্ডের পক্ষ থেকে বেতন বৃদ্ধির একটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরেই তারা তা প্রত্যাখ্যান করেন। গাজীপুরের কালিয়াকৈরে পোশাক তৈরি কারখানায় যোগদানের ১ ঘণ্টা পরই আন্দোলনে ফিরেছেন শ্রমিকরা। স্থাণীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টা পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের পর বুধবার সকাল ৮ টায় কালিয়াকৈরে শ্রমিকেরা কাজে যোগদান করেন।
কারখানা সূত্রে জানা যায়, সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ করে দিলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এরপর সম্মিলিতভাবে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। বেলা ১১টা পর্যন্ত কারখানা বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ চলমান ছিল। পরে সকল শ্রমিকদের সমন্বয়ে পুনরায় আন্দোলন শুরু হলে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অচল হয়ে পরে।
বিক্ষোভের বিষয়ে শ্রমিক নেতা সোহেল বলেন, শ্রমিকদের দাবি ছিল ৩০ হাজার টাকা বেতন, অথচ ঘোষণা করা হয়েছে ১৭ হাজার টাকা। একে তিনি শ্রমিকদের সঙ্গে তামাশা বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়ায় তারা পুনরায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন। এদিকে, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টা থেকে শ্রমিকদের উত্তেজনা বাড়তে থাকে এবং তারা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।

























