ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রামপালে ড্রেজিংয়ে প্রাকৃতিক সম্পদ হুমকিতে

  • আপডেট সময় : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / 829
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ড্রেজিংয়ের ওপর পরিবেশের মুল্যায়ন (ইআইএ) কে অসম্পূর্ণ ও জনগণের মতামত বর্জিত বলে অভিযোগ করেছেন আর্ন্তজাতিক পরিবেশ বিশেষজ্ঞরা।
তারা বলেন,রামপাল বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘমেয়াদি নৌচলাচল ও ড্রেজিংয়ের কারণে জলজপ্রাণী বিশেষ করে ডলফিন প্রজাতির জন্য প্রাণঘাতি ও উপ-প্রাণঘাতি হবে। শব্দ ও রাত্রিকালীন আলো জলজ ও স্থলজ বন্যপ্রাণীদের জীবণধারণ পদ্ধতিকে চূর্ণবিচূর্ণ করবে।

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের অধ্যাপক সিরাজুল ইসলাম মিলনায়তনে “রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহন ও নদী ড্রেজিং পরিকল্পনার মূল্যায়ন শীর্ষক গবেষনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
বাপা’র সহসভাপতি রাশেদা কে চৌধুরী এর সভাপতিত্বে এতে গবেষনা প্রতিবেদনটি সারাংশ তুলে ধরেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এতে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম।
প্রতিবেদন প্রস্তুতকারীরা হলেন আমেরিকার দ্যা ইউনিভার্সিটি অব মনটানা গবেষক ড. উইলিয়াম লেনডিল ও অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জন ব্রডি।
আর্ন্তজাতিক বিশেষজ্ঞরা বলেছেন, বঙ্গোপসাগর ও পশুর নদীতে ড্রেজিংয়ের ফলে সৃষ্ট পরিবেশের ওপর হুমকিগুলো পর্যাপ্তভাবে মূল্যায়ন করেনি এবং ঐ হুমকিগুলি নিরসন ও হ্রাসে পর্যাপ্ত পরিকল্পনা করেনি।

কয়লা পরিবহনের জন্য গভীর চ্যানেল তৈরী করতে ৩৩মিলিয়ন টন পলি-কাদা বঙ্গোপসাগর ও পশুর নদী হতে ড্রেজিং করা হবে। ড্রেজিং করা ও পলি-কাদার ডিজপোজাল সুন্দরবনের খাড়ি ও বঙ্গোপসাগরের পানি ঘোলা করবে,ফলে আলো প্রবেশ করবে না এবং খাদ্য চক্রের ভিত্তি ফাইটোপ্লাঙ্কটন জন্মাতে বাঁধা সৃষ্টি করবে।

সরকার ড্রেজিং করা পলি-কাঁদা কোথায় ডাম্পিং করবে তা সুনিদিষ্ট করেনি এবং জলজ প্রজাতিসমুহের ওপর হুমকি মূল্যায়ন করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামপালে ড্রেজিংয়ে প্রাকৃতিক সম্পদ হুমকিতে

আপডেট সময় : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭