ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আগমনী বার্তা

  • আপডেট সময় : ০১:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌকির আহাম্মেদ

মেঘ বালিকার আগমনী বার্তায়
অতৃপ্ত আত্মা ছুটে চলেছে
তৃপ্তিময় জীবনের খোঁজে।
কখন যে সুখের বৃষ্টি হয়ে ঝরবে-
আমার উত্তপ্ত মরু পৃথিবীতে?

তুমি আসবে তাই
দগ্ধ চিত্তে কোমল বাসনা।

চৈত্রের দাবানলে বনপোড়া
হরিণের মতো ছুটতে-ছুটতে
ক্লান্ত দেহ, ক্ষত-বিক্ষত।

মরিচিকা হয়ে গেছে স্বপ্নগুলো
বিষন্ন জীবন জ্বলে পুড়ে ছাই।

তুমি আসবে কাল
লেখেছো আগমনী বার্তায়
আগামীটাও হয়ে গেলো গত
তবুও এলেনাতো।

চাতকি মন তোমার পন্থ চেয়ে
আজও অপেক্ষারত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগমনী বার্তা

আপডেট সময় : ০১:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭

তৌকির আহাম্মেদ

মেঘ বালিকার আগমনী বার্তায়
অতৃপ্ত আত্মা ছুটে চলেছে
তৃপ্তিময় জীবনের খোঁজে।
কখন যে সুখের বৃষ্টি হয়ে ঝরবে-
আমার উত্তপ্ত মরু পৃথিবীতে?

তুমি আসবে তাই
দগ্ধ চিত্তে কোমল বাসনা।

চৈত্রের দাবানলে বনপোড়া
হরিণের মতো ছুটতে-ছুটতে
ক্লান্ত দেহ, ক্ষত-বিক্ষত।

মরিচিকা হয়ে গেছে স্বপ্নগুলো
বিষন্ন জীবন জ্বলে পুড়ে ছাই।

তুমি আসবে কাল
লেখেছো আগমনী বার্তায়
আগামীটাও হয়ে গেলো গত
তবুও এলেনাতো।

চাতকি মন তোমার পন্থ চেয়ে
আজও অপেক্ষারত।