ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

‘বিদায়’ তুমি আর এসো না

  • আপডেট সময় : ০২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 558
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া হক

‘বিদায়’ আমার বুকের জমিন এফোঁড়-ওফোঁড় করে
মা-হারা এক ছেলের যেমন বিষ জমে অন্তরে
আকাশ বাতাস অন্তরীক্ষে শূন্যতা কী খাঁ খাঁ
শোকের মিছিল বাড়তে থাকে কষ্টে পরান রাখা।

লাল গোলাপে ভাব জমে না, পূর্ণিমাতে খাদ
ভরফাগুনে বউ কথা কও দেয় না সুসংবাদ
জিরা ফুলের পাগল ছিলাম, বিদায়বেলায় ধুর
ঈগল পাখি ছোঁ মেরে নেয় কোকিল-মেয়ের সুর!

মজার মজার পাটিগণিত রেজাল্টে গড়মিল
‘বিদায়’ আমার সব কেড়ে নেয়, হারাই আবাবিল
‘খোঁপায় তারার ফুল’ দেব না বিদায়কালে জল—
ভালোবাসার হিসাবখাতায় জমে না সম্বল!

‘বিদায়’ আমার বুকের জমিন এফোঁড়-ওফোঁড় করে
‘বিদায়’ তুমি আর এসো না এই অবুঝের ঘরে।

(বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১ ফাল্গুন ১৪২৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বিদায়’ তুমি আর এসো না

আপডেট সময় : ০২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭