ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ফরাসী ভাষায়

  • আপডেট সময় : ১২:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে প্যারিস থেকে ফরাসী ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়েছে।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিশ্বের অন্যতম প্রধান ভাষা ফরাসিতে প্রকাশিত হওয়ার ফলে ফ্রান্সের পাঠকরা ছাড়াও ফ্রাঙ্কোফোনি বিশ্বের ফরাসী ভাষাভাষী বিশাল পাঠক সমাজ এই গ্রন্থের সঙ্গে পরিচিত হতে পারবে।

বাংলাদেশ থেকে বইটির ফরাসি সংস্করণ প্রকাশনার সকল কর্মকাণ্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ফরাসি প্রকাশনা প্রতিষ্ঠান জিংকো এডিটর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ফরাসি সংস্করণ প্রকাশ করেছে। বইটি আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ ফ্রান্সের সর্ববৃহৎ বইমেলা ‘সালোন লিভর প্যারিস’-এ পরিবেশিত হয়েছে। এই বইমেলা ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বইটি ফরাসিতে অনুবাদ করেছেন প্রফেসর ফ্রান্স ভট্টাচারিয়া।

বইটির ফরাসি সংস্করণের পাদটীকা লিখেছেন ইনালকোতে বাংলা ভাষা ও সভ্যতার শিক্ষক জেরেমি কদ্রণ। বইটির প্রকাশনা, ভাষাগত পরিশুদ্ধতা ও সর্বাঙ্গীন সৌষ্ঠব নিশ্চিত করার জন্য বাংলাদেশে নিযুক্ত সাবেক ফরাসি রাষ্ট্রদূত সার্জ দেগালে, ইনালকোর বাংলা বিভাগের প্রধান ড. ফিলিপ বেনোয়া ও বিশিষ্ট শিক্ষাবিদ ফিলিপ রাত একযোগে কাজ করেছেন।

অসমাপ্ত আত্মজীবনীর ফরাসি সংস্করণের উপক্রমনিকায় ফ্রান্সের ভূতপূর্ব পররাষ্ট্র মন্ত্রী হুবার্ট ভেদ্রিন লিখেছেন, ‘ভাগ্য ফ্রান্স ও বাংলাদেশকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে ফরাসিরা বাঙালির সাথে ছিল। একজন ফরাসি সেনা অফিসার গোলন্দাজ বাহিনীর নেতৃত্বে ছিলেন। যুদ্ধে পরাজয়ে বাংলা হারায় স্বাধীনতা। প্রায় ২১৪ বছর পর শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে বাংলা তার স্বাধীনতা ফিরে পায়।’ ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে তাঁর এই মূল্যায়ন বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, হুবার্ট ভেদ্রিন ১৯৮৯ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার বাংলাদেশ সফরে তাঁর সফরসঙ্গী ছিলেন।

অসমাপ্ত আত্মজীবনী ফ্যান্স সংস্করণের প্রকাশক মি. রেনালদ মন বইটির পাঠকপ্রিয়তা সম্পর্কে অত্যন্ত আশাবাদী। তার মতে, অসমাপ্ত আত্মজীবনীর সাহিত্যিক মান ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় বইটি ফ্রান্সের সাধারণ পাঠক সমাজ এবং ইতিহাসবিদ ও গবেষকদের কাছে সমাদৃত হবে। বইটির প্রচার বৃদ্ধিতে এটি প্যারিস বইমেলা ছাড়াও জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘এমেজিং ট্রাভেলার’ ও অক্টোবরে ‘দি মিটিং অব হিস্ট্রি’ নামক দুইটি গুরুত্বপূর্ণ বইমেলায় পরিবেশন করা হবে। বিশেষ করে দি মিটিং অব হিস্ট্রি বইমেলায় অসমাপ্ত আত্মজীবনীর উপর ফরাসি ইতিহাসবিদ ও গবেষকদের অংশগ্রহণে একটি সেমিনার আয়োজন করা হবে। এছাড়া সাধারণ পাঠকদের হাতে পৌঁছে দিতে বইটি চারটি বুক স্টলে রাখা হবে।

বঙ্গবন্ধু ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে বন্দী অবস্থায় এই অমূল্য দলিল রচনা করেন। তাঁর লিখিত এই স্মৃতি কথা ২০১২ সালের ১৮ জুন বাংলায় অসমাপ্ত আত্মজীবনী ও ইংরেজি অনুবাদে ‘আন ফিনিসড মেমোরিজ’ শিরোনামে প্রকাশিত হয়। বইটির প্রথম প্রকাশনার সার্বিক দায়িত্বপালন, তত্ত্বাবধান ও কার্যক্রম পরিচালনা করেন জাতিরজনকের কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। -বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ফরাসী ভাষায়

আপডেট সময় : ১২:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭