ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : ০৭:১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রৌমারী ধর্মপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানান হয়েছে।

ইউপি সদস্য মিজানুর রহমান ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামে ধর্মপুর সীমান্তে ১০৫৬পিলার দিয়ে রাতে গরু পারাপার করছিল পাচারকারীর দলটি। এসময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী গুটলিগাও ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই কাউয়ার চর গ্রামের বাসিন্দা টুলু (৬০) নিহত হন। আহত হন ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্যার ছেলে সিফাদ আলী (৩৫)।

জামালপুল-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৭:১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭