সংবাদ শিরোনাম ::
চেতনায় লুট
- আপডেট সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
- / 286
কবি- হাবিবুর রহমান:
স্বাধীন পতাকায় বসেছে শকুন,লুটেপুটে সব শেষ।
এটা আমার নয়রে ভাই, লুটতরাজের দেশ।
চেতনার বুলি ফুটিয়ে সবাই উঠে বসে মগডালে।
সত্যিকারের এ দেশ জনতার, ছিল না কোন কালে।
খুন, ধর্ষণ দেখি শেষে, সেতো চেতনারই ভাই।
কি লাভ বলো বিচার চাহিয়া এ দেশেতো চেতনার বিচার নাই!
স্বাধীন দেশ বলে বাংলাদেশটা লিখ।
পরাধীনতা জাপটে ধরেছে চোখ খুলে দেখ।
স্বাধীন ভেবে নীল আকাশে মাথা আমি উচু করি।
তাকিয়ে দেখি শত শত শিকল পা ঝাপটিয়ে রেখেছে আমায় ধরি।
কি লাভ বলে চিৎকার দিয়ে এ দেশ আমার প্রান।
মগজ নিয়েছে,কন্ঠ নিয়েছে, অবলা করে বাকি রেখেছে শুধুই জান।
স্বাধীন স্বাধীন করে সবাই নেয় লুটতরাজই স্বাদ।
জাগবে নারে পাঞ্জেরি , চেতনার কাছে সব বাদ।
বিডিসংবাদ/এএইচএস
























