ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

কাজী শুভ ও স্বর্নালীর ‘ছুঁয়ে দেখো’ প্রকাশিত

  • আপডেট সময় : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ

হয়ে গেলো জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ ও স্বর্নালীর ‘ছুঁয়ে দেখো’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন তরুণ প্রতিভাবান সাংবাদিক সজীব শাহরিয়ার। সুর ও সংগীতায়োজনে ছিলেন এস কে সমীর।

ঐতিহ্যবাহী টাংগাইলের মধুপুরে গানটির ভিডিও সম্পন্ন হয়। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সিডি চয়েস মিউজিক টিম।

মিউজিক ভিডিও তে অনবদ্য অভিনয় করেছেন অরন্য পাশা, স্নেহা ও সাথী খান। কাজী শুভ বলেন, সম্পূর্ন মেলোডি ও রোমান্টিক ধাঁচের গান ‘ছুঁয়ে দেখো’। গানটি গেয়ে আমি তৃপ্ত। সমীর ভালো কম্পোজিশন করে আর স্বর্নালী নবাগত হলেও ভালো গাওয়ার চেষ্টা করেছে। ও ভবিষ্যতে আরও ভালো করবে।

স্বর্নালী বলেন, কাজী শুভ ভাইয়ের সাথে গান গাওয়া আমার জীবনের চমৎকার অনুভুতি। চেষ্টা করেছি ভালো করার বাকীটা দর্শক-শ্রোতারা বলবেন। মিউজিক ভিডিও টি সবার কাছে ভালো লাগবে এটা আমার বিশ্বাস। দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেলে নিয়মিত কাজ করে যাবো। সিডি চয়েস মিউজিক এর কর্নধার এমদাদ সুমন বলেন, ‘ছুঁয়ে দেখো’ গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। কাজী শুভ’র ডুয়েট গানটি খুবই ভালো হয়েছে, আশা করি গানটিতে দর্শকরা ভিন্ন আমেজ পাবে। স্বর্নালীর জন্য শুভ কামনা রইল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাজী শুভ ও স্বর্নালীর ‘ছুঁয়ে দেখো’ প্রকাশিত

আপডেট সময় : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০