সংবাদ শিরোনাম ::
দ্বি-প্রহর রাত্রির চিঠি
- আপডেট সময় : ০৫:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
- / 485
বাহারোজ দীপা অতন্দ্রিলা, তুমি ঘুমাওনি জানি হিরন্ময় উজ্জলতা নিয়ে নক্ষত্ররা আসে সেথায় তোমার অবিনশ্বর চোখ দুটো ভাসে । সুদূরিকা, তুমি জন্ম-মৃত্যুহীন,চিহ্ন-তুলনাহীন নির্জন স্বাক্ষর ক্ষয়ে যাবে ,ঝড়ে যাবে সকল স্বাদ শুকিয়ে যাবে রাতের জমানো শিশির তাতেই জীবনের সুখ,শান্তি অগাধ । পূর্ণতা, আমায় কথা দাও জীবনের বেলা,অবেলা,কালবেলায় তুমি শুধুই আমার ,অন্য কারো নও । অরিন্দ্যম, ঠিক তখন রঙিন ফুলের পরাগ মেখে ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিয়ে শীতল চারু কাজল মেখে জেগেই আছি বুঝে নিও ।


























