ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কবার্তা

  • আপডেট সময় : ১২:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশের একটি তল্লাশিচৌকিতে বিস্ফোরণের ঘটনার পরে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানানো হয়।

শুক্রবার বিমানবন্দরে গোলচত্বরে বোমা বিস্ফোরণে একজন নিহত হন। এর মাত্র এক সপ্তাহ আগে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে। মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দয়া করে নিজের নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, চারপাশ সম্পর্কে সতর্ক থাকুন বিশেষ করে স্থানীয় অনুষ্ঠানগুলোতে। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যমগুলোতে নজর রাখুন।

সতর্কবার্তায় যোগ করা হয়, সতর্ক থাকুন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। এর আগে জঙ্গিদের হুমকির পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল। বাংলাদেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও চলাচল সীমিত করতে বলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কবার্তা

আপডেট সময় : ১২:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭