ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

১৫০০ বিদেশির নিরাপত্তায় ৮ হাজার পুলিশ

  • আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় শুরু হতে যাওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে দেড় হাজার বিদেশি অতিথি আসবেন। তাদের নিরাপত্তায় রাজধানীতে ৭ থেকে ৮ হাজার পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে।

বুধবার সম্মেলনের নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া এ কথা জানিয়েছেন।

তিনি বলেন,  ১ এপ্রিল থেকে সম্মেলন শুরু হবে। সম্মেলন সফল করতে বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২৪ মার্চ থেকেই অতিথিরার আসতে শুরু করবেন। এ উপলক্ষে রাজধানীতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা ডিএমপির রয়েছে। দেশে অনুষ্ঠিত প্রত্যেকটি আন্তর্জাতিক অনুষ্ঠানের নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর। আমরা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন সফল করবো।

১ এপ্রিল ১৩৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করা হবে। যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫০০ বিদেশির নিরাপত্তায় ৮ হাজার পুলিশ

আপডেট সময় : ০২:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭