ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

ফেসবুকে শাহজাদা

  • আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 424
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া হক

কোথায় কখন কীসব করেন, কার পেছনে লাগেন
ফেসবুকে সব লিখতে হবে! কখন কোথায় ভাগেন—
কোথায় গিয়ে ডেটিং করেন কোথায় গিয়ে লাঞ্চ
কালকে আমার প্রেমের ক্লাস জানাচ্ছে অ্যাডভাঞ্চ।

নো প্রো নো ব্রো লিখে চালিয়ে যান আর—
‘তুমি আমার’ আইডি থেকে অ্যাড আসে বারবার
‘তোমাকে চাই’ ‘পরান পাখি’ আরো কত নাম
‘তোমায় ছাড়া বাঁচব না’ তো ‘হারানো অ্যালবাম’।

‘ঝরা পাতা’ ‘চোখের মনি’ ‘পাগলি মেয়ে আমি’
ছদ্ম নামে মেয়ের খোলস, করছে কী বাঁদরামি
অল্প দিনে হাজার ফ্রেন্ড হাজার ফলোয়ার
রাতদুপুরে চ্যাটিং করে ভেঙেছে সংসার!—

ফেসবুকে পাই ‘বিহাইন্ড দ্য সিন-নেপথ্য সংবাদ’
আজগুবি সব তথ্যে সাজে প্রতারণার ফাঁদ
ভালো থেকে মন্দ এবং কালো থেকে সাদা
বখে যাওয়া পাড়ার ছেলে ফেসবুকে শাহজাদা!

(রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪ ফাল্গুন ১৪২৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩৮)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেসবুকে শাহজাদা

আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭

জিয়া হক

কোথায় কখন কীসব করেন, কার পেছনে লাগেন
ফেসবুকে সব লিখতে হবে! কখন কোথায় ভাগেন—
কোথায় গিয়ে ডেটিং করেন কোথায় গিয়ে লাঞ্চ
কালকে আমার প্রেমের ক্লাস জানাচ্ছে অ্যাডভাঞ্চ।

নো প্রো নো ব্রো লিখে চালিয়ে যান আর—
‘তুমি আমার’ আইডি থেকে অ্যাড আসে বারবার
‘তোমাকে চাই’ ‘পরান পাখি’ আরো কত নাম
‘তোমায় ছাড়া বাঁচব না’ তো ‘হারানো অ্যালবাম’।

‘ঝরা পাতা’ ‘চোখের মনি’ ‘পাগলি মেয়ে আমি’
ছদ্ম নামে মেয়ের খোলস, করছে কী বাঁদরামি
অল্প দিনে হাজার ফ্রেন্ড হাজার ফলোয়ার
রাতদুপুরে চ্যাটিং করে ভেঙেছে সংসার!—

ফেসবুকে পাই ‘বিহাইন্ড দ্য সিন-নেপথ্য সংবাদ’
আজগুবি সব তথ্যে সাজে প্রতারণার ফাঁদ
ভালো থেকে মন্দ এবং কালো থেকে সাদা
বখে যাওয়া পাড়ার ছেলে ফেসবুকে শাহজাদা!

(রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪ ফাল্গুন ১৪২৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩৮)