ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

“বসন্তের আগমন”

  • আপডেট সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 786
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতের অবসানে বসন্তের ছোঁয়ায়
যৌবন পেয়েছে শিমুল ফুলে
প্রকৃতির মাঝে নতুন রূপ
বসন্ত এলো বলে।

দীঘির পাড়ে পলাশ ফুটেছে
লাল টুক-টুক রঙে
কোকিলের কন্ঠে প্রাণের ছোঁয়া
কুহু-কুহু কলতানে।

বসন্তের ছোঁয়া লেগেছে তাই
সকল বৃক্ষ মাঝে
নতুন রূপে সেজেছে তারা
টিয়ে রঙের সাজে।

প্রজাপতি আর ফড়িং নাচে
বসন্ত ছোঁয়ায়
ফুলের কুলে দোলনা দোলে
বসন্ত হাওয়ায়।

প্রিয়ার কেশে ভ্রমর এসে
ছোঁয়ে ছোঁয়ে যায়
প্রিয় বসে বাজায় বাঁশি
বটমুলের ছায়ায়।

বসন্তের ছোঁয়া লেগেছে আজ
প্রেয়সীর নরম গায়
বাসন্তী রঙের শাড়ি পরনে তার
আলতা রাঙানো পায়।

চলো সবাই মেতে উঠি আজ
বসন্তের গান গাই।

কবি তৌকির আহাম্মেদ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“বসন্তের আগমন”

আপডেট সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭

শীতের অবসানে বসন্তের ছোঁয়ায়
যৌবন পেয়েছে শিমুল ফুলে
প্রকৃতির মাঝে নতুন রূপ
বসন্ত এলো বলে।

দীঘির পাড়ে পলাশ ফুটেছে
লাল টুক-টুক রঙে
কোকিলের কন্ঠে প্রাণের ছোঁয়া
কুহু-কুহু কলতানে।

বসন্তের ছোঁয়া লেগেছে তাই
সকল বৃক্ষ মাঝে
নতুন রূপে সেজেছে তারা
টিয়ে রঙের সাজে।

প্রজাপতি আর ফড়িং নাচে
বসন্ত ছোঁয়ায়
ফুলের কুলে দোলনা দোলে
বসন্ত হাওয়ায়।

প্রিয়ার কেশে ভ্রমর এসে
ছোঁয়ে ছোঁয়ে যায়
প্রিয় বসে বাজায় বাঁশি
বটমুলের ছায়ায়।

বসন্তের ছোঁয়া লেগেছে আজ
প্রেয়সীর নরম গায়
বাসন্তী রঙের শাড়ি পরনে তার
আলতা রাঙানো পায়।

চলো সবাই মেতে উঠি আজ
বসন্তের গান গাই।

কবি তৌকির আহাম্মেদ