ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয় : আইজি

  • আপডেট সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 353
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ জঙ্গিদের হান্টিং বা শিকার করছে। এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয়। শুক্রবার সকালে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিলেটে জঙ্গি আস্তানার খবর আগে থেকে পুলিশের জানা ছিল দাবি করে শহিদুল হক বলেন, তাদের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দেশের জনগণ জঙ্গি পছন্দ করে না। জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে এক হয়ে কাজ করছে।

আইজি বলেন, ‘পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করছে। সেখানে তাদের আস্তানা পাওয়া যাচ্ছে-সেখানেই তাদের ঘেরাও করা হচ্ছে। প্রথমে তাদের আহ্বান জানানো হয় আত্মসমপর্ণনের জন্য। এজন্য তাদের সময়ও দেয়া হয়। যদি তারা আত্মসমর্পণ না করে, যখন আমাদের ওপর হামলা করে। তখন আমরা পাল্টা হামলা করি।’

এ সময় ডিআইজি এস এম মনির উজ জামান ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয় : আইজি

আপডেট সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭