ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

যেখানে যাওনা কেন

  • আপডেট সময় : ১০:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 345
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কে জি মোস্তফা

মানুষের অরণ্যের মাঝে
কখনও-কখনও
নিজেকে বড্ডো একা মনে হয়
বন্ধু বলতে তখন ঐ রাস্তাগুলি-
যাদের কথাবার্তায় মিশে থাকে
দুঃখ-স্নেহ-যন্ত্রণা আর নষ্ট ইচ্ছা।

আরামদায়ক ছোট্ট গলিটা পেরিয়ে
উদ্দেশ্যহীন ঘুরতে ঘুরতে
সম্মুখে হঠাৎ ঝলমল করে ওঠে
অশুভ রক্তের চিহ্ন,
পৃথিবীতে কেউ যেন
নিক্ষিপ্ত হলো শবের মতন।

দেয়ালের নিষ্ঠুর চাহনি
মুখোশপরা হাবভাব
আমাকে পালাতে করে নির্দেশ
আতঙ্কিত হয়ে অগ্রসর হই
প্রস্থান চিহ্নের দিকে-
সেখানে ভয়ংকর এক লিপি
‘কোথায় পালাবে’-
যেখানে যাওনা কেন সেখানেই নিষ্ঠুরতা
সেখানেই ক্রোধে নাচে হত্যার খঞ্জনি!

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেখানে যাওনা কেন

আপডেট সময় : ১০:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭

কে জি মোস্তফা

মানুষের অরণ্যের মাঝে
কখনও-কখনও
নিজেকে বড্ডো একা মনে হয়
বন্ধু বলতে তখন ঐ রাস্তাগুলি-
যাদের কথাবার্তায় মিশে থাকে
দুঃখ-স্নেহ-যন্ত্রণা আর নষ্ট ইচ্ছা।

আরামদায়ক ছোট্ট গলিটা পেরিয়ে
উদ্দেশ্যহীন ঘুরতে ঘুরতে
সম্মুখে হঠাৎ ঝলমল করে ওঠে
অশুভ রক্তের চিহ্ন,
পৃথিবীতে কেউ যেন
নিক্ষিপ্ত হলো শবের মতন।

দেয়ালের নিষ্ঠুর চাহনি
মুখোশপরা হাবভাব
আমাকে পালাতে করে নির্দেশ
আতঙ্কিত হয়ে অগ্রসর হই
প্রস্থান চিহ্নের দিকে-
সেখানে ভয়ংকর এক লিপি
‘কোথায় পালাবে’-
যেখানে যাওনা কেন সেখানেই নিষ্ঠুরতা
সেখানেই ক্রোধে নাচে হত্যার খঞ্জনি!