ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা

  • আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কবি মাইকেল মধুসুদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এইমেলা।
আগামী ২৫ জানুয়ারি মাইকেল মধুসুদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী।
বাসস যশোর প্রতিনিধি জানান , জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক শনিবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধুমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন যশোরের সকল সংসদ সদস্য সদস্য ছাড়াও পুলিশ সুপার আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর। মেলায় সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত যশোর ও কেশবপুরের সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে মধুমেলা ও জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি, বাংলাভাষা ও সাহিত্যের আলোকদিশারী এই কবির জন্মবার্ষিকীতে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, মাইকেল মধুসূদন দত্ত বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর হাতে বাংলা সাহিত্য পেয়েছে নবরূপ, হয়েছে সমৃদ্ধ ও ঐশ্বর্যমন্ডিত। তিনি একাধারে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা ও আধুনিক শিল্পকলাসম্মত নাট্যকার। তিনি অভূতপূর্ব সৃষ্টি-নৈপূণ্য প্রদর্শন করে বাংলা সাহিত্যে পথিকৃতের ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে তিনি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন।
কবির জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং মধুমেলার সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, বাংলা কাব্যের গতানুগতিক রীতি-প্রকরণ ভেঙে নতুন ছন্দ যোজনায় কবি আমাদেরকে বিচিত্র কাব্য-সম্ভার উপহার দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা

আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭