ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

কোহলি না, সেরা শচিন : ইউসুফ

  • আপডেট সময় : ০৯:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমানে ভারতীয় অধিনায়ক হিসেবে দুর্দান্ত ফর্মে থাকলেও বিরাট কোহলির তুলনায় ভালো খেলোয়াড় হিসেবে কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকেই এগিয়ে রেখেছেন সাবেক পাকিস্তানী ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।

ইউসুফ বলেন, ‘আমি কোহলির থেকে কোন কিছু নিতে চাই না। তার মধ্যে অন্য ধরনের প্রতিভা রয়েছে, যা সত্যিই বিরল। কিন্তু আমি সবদিক থেকেই টেন্ডুলকারকে এগিয়ে রাখবো। কারণ টেন্ডুলকার যে সময় খেলেছেন তখন তার প্রতিপক্ষ ছিল বিশ্বের সেরা সব স্পিনার ও পেসাররা। এখনকার দিনের খেলোয়াড়দের গুণগত মানের সাথে ৯০’র দশক কিংবা ২০১১ সাল পর্যন্ত খেলোয়াড়দের মিল খুঁজে পাওয়া যাবে না। ২০১১ সালের বিশ্বকাপে পরে খেলোয়াড়দের গুণগত মানের ঘাটতি দেখা গেছে। টেন্ডুলকার একজন বিশ্বমানের খেলোয়াড়। বিশ্বের শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সব ধরনের কন্ডিশনে সব ধরনের ফর্মেটে তার রান ও সেঞ্চুরির সংখ্যা বিবেচনা করলেই সব প্রমাণিত হবে। আমি টেন্ডুলকারের বিপক্ষে অনেক খেলেছি। অনেকবারই সে ম্যাচজয়ী ইনিংস খেলেছে। আমার মনে হয় না সে একই মানের বোলারদের মোকাবেলা কোহলি করেছে।

৪২ বছর বয়সী ইউসুফের ৯০ টেস্টে গড় ছিল ৫২.২৯ ও ২৮৮টি ওয়ানডেতে ৪১.৭১। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ৩-০তে টেস্ট সিরিজ পরাজয়ের সমালোচনা করে ইউসুফ বলেন, আমার দেখা মতে এত দুর্বল অস্ট্রেলিয়ান টেস্ট দল আর গঠিত হয়নি। শেষ দুটি টেস্ট সহজেই ড্র হতে পারতো। কিন্তু আমাদের ব্যাটিং অর্ডার হঠাৎ করেই দারুণভাবে ভেঙ্গে পড়ে। অথচ দুই টেস্টে উইকেট ব্যাটিং সহায়ক ছিল। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচটি টেস্টেই ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলের পরাজয় নিশ্চিত হয়েছে।

ইউসুফ আরো মনে করেন, টেস্ট অধিনায়ক হিসেবে মিসবাহ-উল-হকের এখন সরে দাঁড়ানোর সময় এসেছে। টেস্ট ও ওয়ানডেতে এখন নতুন মাইন্ডসেট দরকার। মিসবাহ ইতোমধ্যেই তার ক্যারিয়ার অনেক বেশী দীর্ঘায়িত করে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

কোহলি না, সেরা শচিন : ইউসুফ

আপডেট সময় : ০৯:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭