ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মোস্তাফিজ

  • আপডেট সময় : ১২:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ড সিরিজে সবগুলো ম্যাচ খেলতে পারেননি দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও ছিলেন দলের বাইরে।

বাংলাদেশ দল ভারতে টেস্ট খেললেও মোস্তাফিজ অংশ নেন বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলে। সেখানে চার দিনের ম্যাচে অংশ নিয়ে ৪৮ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন।

আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টাইগাররা শ্রীলংকায় যাবে। এই সিরিজেই বল হাতে মাঠে নামতে প্রস্তুত রয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে তাকে খেলানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

মোস্তাফিজও এমনটাই বলেছেন। খবর ক্রিকইনফোর।

মোস্তাফিজ বলেন, আমি ফিটনেস ফিরে পেয়েছি। একইসঙ্গে দীর্ঘ পরিসরে বল করার আত্মবিশ্বাসও ফিরে এসেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার ব্যাপারে আশাবাদী মোস্তাফিজ।

এ বাম-হাতি পেসার বলেন, বল করার সময় কিছুটা অস্বস্তিবোধ করেছি। তবে ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠছি। বিসিএলে বল করে আমি পূর্ণ আশ্বাস ফিরে পেয়েছি।

মোস্তাফিজ বলেন, শ্রীলংকা সিরিজে খেলতে আমি পুরোপুরিভাবে প্রস্তুত। বাকিটা নির্বাচক এবং টিম ম্যানেজম্যান্টের ওপর নির্ভর করবে। তারা আমার জন্য যেটা ভালো মনে করবে সেই সিদ্ধান্তই নেবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, আমি নিশ্চিত যে শ্রীলংকা সিরিজে টেস্ট, ওয়ানডে এবং টি২০-তে খেলতে প্রস্তুত মোস্তাফিজ। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে।

তিনি বলেন, যদি আমরা ভালোভাবে তার যত্ন নেই তাহলে তার ক্যারিয়ার দীর্ঘ হবে।

এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বিসিএলে সে যেভাবে বল করেছে আমি তাতে মুগ্ধ। আমি মনে করি চতুর্থ রাউন্ডে তার খেলার কোনো প্রয়োজন নেই। শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মোস্তাফিজ

আপডেট সময় : ১২:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭