সাচীনূরের আরেকটি অর্জন
- আপডেট সময় : ০৪:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / 164
বিনোদন ডেস্কঃ
চিত্রনায়িকা সাচীনূর। বর্তমান সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের প্রোডাকশন হাউস ‘সাচীনূর মাল্টিমিডিয়া’, নাচ, নাটক, মিউজিক ভিডিও নির্মাণ এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও অংশ নিচ্ছেন তিনি। প্রশংসাও কুড়াচ্ছেন বেশ। একের পর এক তার ঝুলিতে জমা হচ্ছে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা।
তারই ধারাবাহিকতায় আরেকটি বড় অর্জন তার। আলোচিত নায়িকা হিসেবে সম্প্রতি ‘বিনোদনধারা পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন তিনি। এ নিয়ে ব্যাপক আনন্দিতও এই নায়িকা। এমনটাই জানালেন সাচী।
তিনি বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম; বড় হয়ে একদিন ভালো কিছু করবো। এ জন্য সেকাল থেকেই সংস্কৃতিমনা ছিলাম। ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। নাচ এবং অভিনয় করে প্রশংসা পেয়েছি সবার। তবে আমার এই পথচলায় আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। এরপর এক সময় সুযোগ হয়ে ওঠে চলচ্চিত্রে নায়িকা হওয়ার। শাজাহান ভাইয়ার পরিচালনায় আমার প্রথম ছবির নাম ছিল ‘আমি ডন’। আমার বিপরীতে ছিলেন চিত্রনায়ক অমিত হাসান। এরপর আরো অনেকটি ছবিতে অভিনয় করেছি। মাঝখানে অসুস্থতার কারণে আমি শোবিজ থেকে একটু দূরে ছিলাম। এখন আবারো কাজ শুরু করেছি। সামনে আবারো বড় পর্দায় কাজ করবো। এ জন্য সবার দোয়া কামনা করছি। পাশাপাশি নিজের প্রোডাকশন হাউস ‘সাচীনূর মাল্টিমিডিয়া’ থেকে নাটক, মিউজিক ভিডিও, শর্টফিল্ম নির্মাণ করছি। আর এ ক্ষেত্রে আমি নতুনদের প্রাধান্য দিচ্ছি। কারণ আমার ভিতরে একটা জিনিস সব সময়ই কাজ করে নতুনদের সুযোগ না দিলে তারা প্রতিভা দেখাবে কি করে? সে জন্য আমি নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করি। আর ভালো কাজের জন্য যখন কোন সম্মাননা পাই তখন খুবই ভালো লাগে। এটা আসলে অনেক পাওয়া।
বিডিসংবাদ/এএইচএস

























