ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

গোবিন্দগঞ্জে পুলিশের মামলায় ৩১ সাঁওতালের জামিন

  • আপডেট সময় : ১০:০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ৩১ সাঁওতালের জামিন দিয়েছে আদালত।

রবিবার দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে তারা আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদের মাধ্যমে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ নভেম্বর রাতে পুলিশি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার (এসআই) কল্যাণ চন্দ বাদী হয়ে ভগন মার্ডি, নগেন, কিষান মার্ডি, রোসেন মাডিসহ ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে পুলিশের মামলায় ৩১ সাঁওতালের জামিন

আপডেট সময় : ১০:০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭