সংবাদ শিরোনাম ::
“শঙ্খচিল”
- আপডেট সময় : ০৩:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
- / 434
আকাশের কোণে সন্ধ্যার একটুকরো মেঘ, উঠোন জুড়ে ছড়িয়ে আছে কৃষ্ণচূড়ার লাল- বাতাবি লেবু গন্ধ ছড়ায় চারদিক, ঝিঁ ঝিঁর একঘেয়ে ডাক সন্ধ্যেবেলা চুড়ির রিনিঝিনি শব্দে আমাকে ডাকে, পিছন ফিরে তাকাতে বলে-অতীতে... কি আছে সেখানে..তুমি.. তুমিতো কোনকালে ছিলে না, না অতীত, বর্তমান ,ভবিষ্যত- তবে আমি কেন যাব... যাব..আমার জন্যই যাব-ওখানে আমার ভালবাসা আছে, আমার মত করে যাকে আমি নির্মান করেছি আমার অস্তিত্বে, আমার উষ্ণ নিঃশ্বাসে, আমার ভালবাসায় সেখানে তুমি নেই..।। বিডিসংবাদ/এএইচএস


























