সংবাদ শিরোনাম ::
অগ্রণী ব্যাংক অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টেলিফোন বিল আদায়ের চুক্তি স্বাক্ষর
- আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
- / 2280
বিডিসংবাদ ডেস্কঃ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টেলিফোন বিল আদায়ের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিনিকেশন কোঃ লিঃ এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর মধ্যে ০৯-১০-১৭ তারিখ বিকাল ৪.০০ টায় বিটিসিএল এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত চুক্তির আওতায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর নির্ধারিত ৫৮৪টি শাখার মাধ্যমে অনলাইন পদ্ধতিতে টেলিফোন বিল আদায় করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জনাব মাহ্ফুজ উদ্দিন আহ্মদ ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস




















