ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

অধিনায়কদের সম্পদের দৌড়ে দুইয়ে সাকিব

  • আপডেট সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সম্প্রতি বাণিজ্যবিষয়ক অস্ট্রেলিয়ান ওয়েবসাইট সিএ নলেজ ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্যান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বকাপকে সামনে রেখে সম্পূর্ণ ভিন্নধারার এই প্রতিবেদনে তারা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া ৮ দেশের অধিনায়কদের সম্পদের পরিমাণ তুলে ধরেছে। যেখানে দুই নম্বারে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শীর্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তাদের অনুসন্ধানে সাকিব আল হাসানের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২২২ কোটি টাকা। যার আয়ের উৎস বলা হয়েছে, বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি, দেশ-বিদেশে খেলে বেড়ানো ফ্র‍্যাঞ্জাইজি লিগ, বাণিজ্যিক অগ্রযাত্রা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও শুভেচ্ছাদূত হিসেবে আকর্ষণের কেন্দ্রে থাকা।

তাদের প্রতিবেদন অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা রোহিত শর্মা এগিয়ে আছেন সাকিবের থেকে ২১ কোটি টাকার সম্পদ বেশি নিয়ে। ভারতীয় অধিনায়কের সম্পদের পরিমাণ ২৪৩ কোটি টাকা। সম্পদে দ্বি-শতক শুধুই এই দুজনের। একমাত্র শতক ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। ৮১ কোটি টাকার সম্পদ নিয়ে তালিকার চার নম্বারে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক এ্যারন ফিঞ্চ।

পাঁচে থাকা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের আছে ৬৫ কোটি টাকার সম্পদ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ছয়ে থাকা বাভুমার সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকা। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সম্পদের দৌড়ে তালিকার শেষ দিকে, ৭ নম্বারে। তার সম্পদ দেখানো হয়েছে ৪০ কোটি টাকা। আর স্বাভাবিকভাবেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নাবী আছেন তালিকার সবার শেষে। তার সম্পদের পরিমাণ মাত্র ১২ কোটি টাকা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধিনায়কদের সম্পদের দৌড়ে দুইয়ে সাকিব

আপডেট সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২