ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুশীলন করেই বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে : সোহান

  • আপডেট সময় : ১১:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গতরাতে হাথুরুসিংহে ফিরেছেন পুরনো ঘরে, দীর্ঘ অর্ধযুগ পর পা রেখেছেন বাংলাদেশে। ঢাকায় ফিরে লাজ-লজ্জার ধার ধারেননি, রাত পোহাতেই ছুটে গেছেন মিরপুরে; যেন ঘরের ছেলে ঘরে ফিরেছে। যদিও প্রথম দফায় তার বিদায়কালটা ভালো হয়নি, তবুও এবার তাকে সানন্দেই গ্রহণ করছে সবাই। বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিন শেষে তার উচ্ছ্বসিত প্রশংসাই শোনা গেলো নুরুল হাসান সোহানের কণ্ঠে।

প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। মাঝে দীর্ঘ বিরতির পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করলেন টাইগার ক্রিকেটে নিজের দ্বিতীয় অধ্যায়। এইদিন ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ ও বোর্ড কর্তাসহ প্রায় সব বিভাগের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন হাথুরু, মিরপুরে কাটিয়েছেন প্রায় ৬ ঘণ্টা সময়।

বাংলাদেশের মাটিতে পা রাখার পর হাথুরুসিংহে এখনো সাংবাদিকদের সাথে তেমন কোনো কথা বলেননি। তবে আজ হাথুরুসিংহেকে নিয়ে কথা বলেছেন নুরুল হাসান সোহান। তার দাবি- হাথুরু টাইগারদের নিয়ে ব্যক্তিগত অনুশীলন করেই এসেছেন বাংলাদেশে। যার ফলে তিনি এখন আগের থেকেও পরিণত ও দৃঢ়।

সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে, পরিকল্পনা সাজানো ও টেকনিক্যাল দিক বিবেচনা অনুযায়ী হাথুরুসিংহে খুব ভালো। সে ওইভাবেই হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছে। মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছুই হবে হয়তো ইনশাআল্লাহ।’

তবে ভূমিকা পুরনো হলেও নতুন রূপেই যে বাংলাদেশ দলটাকে সাজাতে হবে হাথুরুর, তাও মনে করিয়ে দিলেন সোহান। বললেন, ‘সে প্রথম যখন এসেছিল, যেখানে শেষ করেছিল সেই সময় থেকে এখন অনেক কিছুই চেঞ্জ আছে। বেশিরভাগ ক্রিকেটার হয়তো তার পরিচিত, এক-দুইজন বাদে। কাজ করতেও তাই সুবিধা হবে। লাস্ট টাইম যখন ছিল তার থেকে যে কিছুটা চেঞ্জ আছে সেগুলো সে ভালো মতো জানে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুশীলন করেই বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে : সোহান

আপডেট সময় : ১১:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩