ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

অনুশীলন থেকে অ্যাম্বুলেন্সে করে হঠাৎ হাসপাতালে সাকিব

  • আপডেট সময় : ১২:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামীকাল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট, চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পিলে চমকানোর মতো দৃশ্য দেখা গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দেখা যায় দলের অনুশীলন ভেঙে হঠাৎ অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়ছেন সাকিব।

সিরিজ শুরুর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ অনুশীলনে আসে বাংলাদেশ। তবে বেশিক্ষণ অনুশীলন করা হয়নি অধিনায়ক সাকিব আল হাসানের। সতীর্থরা যখন গা গরমে ব্যস্ত, তখন অ্যাম্বুলেন্সে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়েন সাকিব। কোথায় যাচ্ছেন সাকিব? জানা গেল, অস্বস্তি লাগায় হাসপাতালে ছুটেছেন টেস্ট দলের এই অধিনায়ক।

জানা গেছে, ৭ নভেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে কাঁধে চোট পান সাকিব। যদিও পরের এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সাথে অনুশীলনে ব্যথা অনুভব করছেন তিনি। এই জন্যই আরো একবার স্ক্যান করাতে অনুশীলন ছেড়ে হাসপাতালে ছুটেছেন সাকিব। একই কারণে দলের সাথে থাকলেও গতকাল অনুশীলনে যোগ দেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ বিসিবির চিকিৎসা দেবাশিষ চৌধুরীকে সাথে নিয়েই সবার আগে মাঠে এসেছিলেন টেস্ট অধিনায়ক। কিন্তু ব্যাটিং-বোলিং না করেই হঠাৎ হাসপাতালে যান তিনি। তবে কাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুশীলন থেকে অ্যাম্বুলেন্সে করে হঠাৎ হাসপাতালে সাকিব

আপডেট সময় : ১২:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২