ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

অন্তর্বর্তী সরকারের সময়ে মৃত গরু পড়ে থাকার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার

  • আপডেট সময় : ০৬:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সম্প্রতি ‘ডক্টর ইউনুস এক দুর্বৃত্তের নাম সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না’ শীর্ষক একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়৷ উক্ত পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ০২ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ঘটে৷ গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিলো এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পাশ্ববর্তী বাদশা মোল্লার বাড়ীর পাশে রেখে যাওয়া হয়৷

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এই বিষয়ে একই তথ্য জানা যায়।

উক্ত পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সাথে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শুনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করে মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের সময়ে মৃত গরু পড়ে থাকার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ছবি প্রচার

আপডেট সময় : ০৬:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫