ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

অর্ধশতক স্পর্শ করতে পারলেন না শামিমা

  • আপডেট সময় : ০২:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেজে উঠেছে এশিয়া কাপের দামামা। আজ থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এশিয়া কাপের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হয় থাইল্যান্ডের। যেখানে সদ্য নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার চ্যাম্পিয়ন উজ্জীবিত স্বাগতিক বাংলাদেশের নারীদের সামনে দাঁড়াতেই পারেনি থাই নারীরা।

শুরুতে বোলিংয়ে থাইল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে মাত্র ৮২ রানেই থাইল্যান্ডকে থামিয়ে দেয় টাইগ্রীসরা। তবুও দিনশেষে ম্যাচ সেরা একজন ব্যাটার, নাম শামিমা সুলতানা।

বাংলাদেশ নারী দলের এই ওপেনার আউট হবার আগে খেলেন ৩০ বলে ৪৯ রানের এক ঝড়ো ইনিংস। ১০ চারের মারে ইনিংসটা সাজান শামিমা। তবে এতো সুন্দর ইনিংসটাও যেন পূর্ণতা পেল না। এতো সুন্দর শুরুর পরও বেদনাবিধুর শেষটা। এতো ভালো খেলেও পেলেন না অর্ধশতকের দেখা। থেমে যেতে হলো এক রান আগেই।

এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শামিমা। তবে সেদিনও স্পর্শ করতে পারেননি অর্ধশতকের মাইলফলক। ফিরে গেছেন ২ রান বাকী রেখেই।

এখন দেখার বিষয় ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি অর্ধশতকটা পেতে অপেক্ষার প্রহর আর কতটা বাড়ে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অর্ধশতক স্পর্শ করতে পারলেন না শামিমা

আপডেট সময় : ০২:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২