ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

অষ্টম হার চেলসির

  • আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড় দিনের আগে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে হারের লজ্জা পেয়েছে চেলসি। গতরাতে নিজেদের ১৮তম ম্যাচে উলভসের কাছে ২-১ গোলে হেরেছে চেলসি।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি চেলসি। রক্ষণদূর্গ দারুনভাবে সামাল দিয়ে চেলসিকে গোল বঞ্চিত রাখে উলভস। ফলে গোলশূণ্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে মিডফিল্ডার মারিও লেমিনার গোলে এগিয়ে যায় স্বাগতিক উলভস।
১-০ গোলে পিছিয়ে পড়ায় আক্রমনের ধার বাড়িয়ে দেয় চেলসি। তারপরও বলকে উলভসের রক্ষভাগ ভেদ করতে পারছিলনা চেলসি। উল্টো দ্বিতীয়ার্ধের ইনজুরি সময় গোল হজম করে। তৃতীয় মিনিটে উলভসের গোলটি করেন ম্যাট ডোহার্টি। ২-০ গোলে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় উলভারহ্যাম্পটন।
ইনজুরির সময়ের ষষ্ঠ মিনিটে চেলসিকে প্রথম গোলের স্বাদ দেন বদলি খেলোয়াগ ক্রিস্টোফার এনকুকু। এতে ব্যবধান ২-১এ নেমে আসে। কিন্তু শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় মাওরিসিও পচেত্তিনোর দলকে। এই নিয়ে লিগে অষ্টম হারের স্বাদ পেল চেলসি।
১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে থাকলো চেলসি। সমানসংখ্যক ম্যাচে চেলসির সমান ২২ পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে ১১তমস্থানে আছে উলভস।
১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অষ্টম হার চেলসির

আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩