ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

অসময়ে ট্রেলার প্রকাশ নিয়ে তীব্র সমালোচনার মুখে নেটফ্লিক্স

  • আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ এখনো কোনো সন্ধান মেলেনি আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমার্সিবল বা ডুবোজাহাজ টাইটানের। পুরো বিশ্ব যখন ডুবোজাহাজটি উদ্ধার হওয়ার আশায় প্রহর গুনছে, তখন নেটফ্লিক্সের একটি কাজ তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

নেটফ্লিক্স ফ্রিডাইভিং ডকুমেন্টারি ‘দ্য ডিপেস্ট ব্রেথ’-এর ট্রেলার প্রকাশ করেছে। এটি অ্যালেসিয়া জেচিনির জীবনকাহিনি প্রদর্শন নিয়ে তৈরি, যিনি ফ্রিডাইভিং-এ বর্তমান বিশ্ব রেকর্ডের অধিকারী। এটি নিয়েই চলছে সমালোচনা।

২০ জুন প্রকাশিত ট্রেলারটিতে দেখা গেছে, অ্যালেসিয়া জেচিনি সমুদ্রের গভীরে ডুব দিচ্ছেন। ফ্রিডাইভিং হলো একটি ডাইভিং কৌশল যেখানে গিয়ারের পরিবর্তে শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণের মাধ্যমে পানির নিচে টিকে থাকতে হয়।
সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা নেটফ্লিক্সের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই মনে করছেন, ডুবোজাহাজ ডুবে যাওয়ার ঘটনাটিকে ডকুমেন্টারির প্রচারণার জন্য ব্যবহার করেছে নেটফ্লিক্স।

এক নেটিজেন লিখেছেন, ‘এটা প্রকাশের সঠিক সময় নয় এটি’। আরেকজন লিখেছেন, ‘খুবই খারাপ সময়ে প্রকাশ করেছেন’। আরেকজন লিখেছেন, ‘সবকিছু নিয়ে ব্যবসা চলে না’!

নিউজটি শেয়ার করুন

অসময়ে ট্রেলার প্রকাশ নিয়ে তীব্র সমালোচনার মুখে নেটফ্লিক্স

আপডেট সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩