ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ মিশন শুরু

  • আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইতিহাস গড়া জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ প্রমিলা দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলার জুনিয়র বাঘিনীরা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৩১ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। ২ ওভার বাকি থাকতেই স্বাচ্ছন্দ্যে সেই রান ছুঁয়ে ফেলে দিশা বিশ্বাসের বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী দল।

শনিবার ১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ০ রানে ফেরেন রাণী সাহা। তবে এরপর দিলারা আক্তার ও আফিয়া হুমায়রা মিলে গড়েন ৬৬ বলে সমান ৬৬ রানের জুটি। দিলারা আক্তার ৪০ রানে ফিরলে ভাঙে এই জুটি, একই ওভারে ফেরেন ২৪ করে হুমারাও। দ্রুত ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে কোনো বিপদ আসতে দেননি স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার জুটি। তাদের হার না মানা ৪৪ বলে ৬১ রানের জুটিতে ২ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সুমাইয়া ২৫ বলে ৩১ ও স্বর্ণা অপরাজিত থাকেন ১৮ বলে ২৩ রানে।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩০ রানেই থামে অজি কন্যাদের ইনিংস। শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ওভারেই পারিস বোডলারকে বোল্ড করেন দিশা। আরেক ওপেনার ক্যাট পেলেকেও থিতু হতে দেননি ডানহাতি এই পেসার। দিশার বলে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ফেরেন ক্যাট।

তবে এরপর ৭৬ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন ক্লেইর মোর এবং এল্লা হাওয়ার্ড। ৪৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ক্লেইর। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি, ৫২ রান করে আউট হন ক্লেইর। থিতু হতে পারেননি লুচি হ্যামিল্টনও, মারুফা আক্তারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন লুচি।

একই ওভারে আউট হয়েছেন দারুণ ব্যাট করতে থাকা হাওয়ার্ড। মারুফার বলে লেগ সাইডে খেলতে গিয়ে সুমাইয়ার হাতে ক্যাচ দেন ৩৫ রান করা এই ব্যাটার। শেষ দিকে অ্যামি স্মিথ এবং রেইস ম্যাকেন্না মিলে অস্ট্রেলিয়ার রান ১৩০-এ নিয়ে যান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা ও দিশা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ মিশন শুরু

আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩