ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, পাইলট নিহত

  • আপডেট সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 56
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে আজ রোববার দুটি হালকা বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে একটি বিমান মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এবং এর পাইলট নিহত হয় বলে জানা গেছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছ থেকে উদ্ধারকারীরা পাইলটের মৃতদেহ উদ্ধার করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিমান পরিবহন তদন্তকারীরা এই দুর্ঘটনার কারণ তদন্ত করবেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি হালকা বিমান মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হওয়ার কথা জানতে পারে।

পুলিশ জানায়, ‘বিধ্বস্ত বিমানটিতে পাইলট ছাড়া আর কোন আরোহী ছিল না বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী জরুরি পরিষেবাগুলোর সদস্যরা ওই পাইলটের মৃতদেহ উদ্ধার করেছে।’

পুলিশ আরো জানায়, অন্য বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে এবং এটির পাইলট অক্ষত রয়েছেন।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, পাইলট নিহত

আপডেট সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫