ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আইপিএলের নিলামে ৬ বাংলাদেশী

  • আপডেট সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। নিলামের জন্য প্লেয়ার রেজিস্ট্রেশন করতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিল আইপিএল ম্যানেজমেন্ট। সময় শেষ হওয়ায় এবারের আসরে আর কোনো ক্রিকেটার আইপিএলে নাম লিখাতে পারবেন না। চলতি মৌসুমে ছয় বাংলাদেশী ক্রিকেটার নাম লিখেয়েছেন এ নিলামে।

এবারের আইপিএলে মোট ৯৯১ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছে। তাদের মধ্যে ২২৭ জন বিদেশী। যেখানে সর্বোচ্চ ৫৭ জন অস্ট্রেলিয়ার, বাংলাদেশের আছেন ছয়জন। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে হবে নিলাম।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া ছাড়া আফগানিস্তানের ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউজিল্যান্ড ২৭, স্কটল্যান্ড ২, দক্ষিণ আফ্রিকা ৫২, শ্রীলঙ্কা ২৩, আরব-আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ও জিম্বাবুয়ের ছয়জন ক্রিকেটার নাম লিখিয়েছে।

খেলোয়াড়দের এই তালিকায় ১৮৫ জন ক্যাপড, ৭৮৬ আনক্যাপড এবং অ্যাসোসিয়েট নেশনস থেকে ২০ জন খেলোয়াড় রয়েছে। তবে কোনো দেশের কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইপিএলের নিলামে ৬ বাংলাদেশী

আপডেট সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২