ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন মার্শ

  • আপডেট সময় : ১১:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হ্যামস্ট্রিং ইনজুরি চিকিৎসার জন্য চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেই দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।
আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে আছেন মার্শ।
টি-টোয়েন্টি বিশ^কাপ আসন্ন থাকায়, মার্শের ইনজুরি নিয়ে চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এজন্য চিকিৎসার জন্য দ্রুতই মার্শকে দেশে ফিরিয়ে নিয়েছে সিএ। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মৌসুমে মার্শ আবারও আইপিএলে খেলতে নামবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।
গত ৩ এপ্রিল কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলে সর্বশেষ ম্যাচ খেলেন দিল্লির মার্শ। ঐ ম্যাচেই ইনজুরিতে পড়েন তিনি। এরপর দিল্লির সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মার্শ।
চলতি মৌসুমে ৪ ম্যাচ খেলে ৬১ রান এবং ১ উইকেট শিকার করেছেন মার্শ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন মার্শ

আপডেট সময় : ১১:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪