ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আইসিসিকে ‘হুমকি’ দিয়ে হোটেল পাল্টালো পাকিস্তান

  • আপডেট সময় : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে একের পর এক বিতর্ক চলছেই। নিউইয়র্কের নাসাউ কাউন্টির ড্রপ-ইন পিচ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। প্রথম ম্যাচে শোচনীয় হারের পর শ্রীলঙ্কা অভিযোগ তুলেছে লজিস্টিক সাপোর্ট ও আবাসন ব্যবস্থা নিয়ে। ভারত অনুশীলনে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের কাছে পার্কে অনুশীলন তো বেজায় অদ্ভুত লেগেছে। এরপর পাকিস্তান যা করলো, সেটিও অবিশ্বাস্য! আইসিসির কাছে হোটেল বদলের জন্য সরাসরি চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই চিঠির পর পাকিস্তানের হোটেল বদলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নিউইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে পাকিস্তানের হোটেল ছিল দেড় ঘণ্টা দূরের পথে। বিষয়টি নিয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির কাছে অভিযোগ জানান পাকিস্তানের ক্রিকেটাররা। খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে আইসিসির সঙ্গে যোগাযোগ করে পিসিবি। আর তাতেই কাজ হয়ে যায়। আইসিসির কাছে পাঠানো চিঠিতে বলতে গেলে হুমকি দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘দীর্ঘ পথ ভ্রমণ করে ৯ এবং ১১ জুন ম্যাচ খেলতে পারবে না পাকিস্তান। আইসিসি এই হোটেল পরিবর্তন না করলে, পিসিবি তার নিজস্ব খরচে খেলোয়াড়দের জন্য নতুন হোটেলের ব্যবস্থা করবে।’

পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ম্যাচ ভেন্যু থেকে সবচেয়ে কাছে টিম হোটেল পেয়েছে ভারত। স্টেডিয়াম থেকে তাদের হোটেলের দূরত্ব মাত্র ১০ মিনিটের। এছাড়া বাকি সব দলকে ভেন্যুতে আসতে কমপক্ষে ঘণ্টাখানেকের পথ অতিক্রম করতে হচ্ছে। দূরত্ব নিয়ে পাকিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা অভিযোগ জানিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান এই মুহূর্তে অবস্থান করছে ডালাসে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় প্রেইরি ভিউ স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। এরপরেই পাকিস্তান চলে যাবে নিউইয়র্কে। যেখানে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলবে ৯ তারিখে। এরপর কানাডার বিপক্ষে ১১ তারিখে পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইসিসিকে ‘হুমকি’ দিয়ে হোটেল পাল্টালো পাকিস্তান

আপডেট সময় : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪