ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই সোনাদিয়া সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী

আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮.৯ শতাংশ

  • আপডেট সময় : ১১:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রবাসী বাংলাদেশিরা আগস্ট মাসে ২ হাজার ৪২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৮.৯ শতাংশ বেশি।

২০২৪ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ২২৪ মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ এ প্রবাহ যুক্ত হওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রাপ্তির হার আগের বছরের তুলনায় ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯শ’ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল ৪ হাজার ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসস’কে জানান, সরকার প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮.৯ শতাংশ

আপডেট সময় : ১১:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫