ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগামী ২৮ এপ্রিলে পদ্মা সেতুর ওপর রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি :রেলমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, পদ্মা সেতুর ওপর রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি আগামী ২৮ এপ্রিল সই হবে।

তিনি জানান, চীনের বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষর হবে। সে-দেশের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে।

মো. মুজিবুল হক আজ রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) ভবনে আয়োজিত ‘পলিসি এনালাইসিস’ বিষয়ক সেমিনার ও কোর্স সমাপনকারিদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘অনেক প্রতিক্ষার পর এই ঋন চুক্তি হতে যাচ্ছে। আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। চুক্তি হলেই কাজ শুরু হবে।’

রেলমন্ত্রী এ সময় রেলওয়তে চলমান আরও কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। কক্সবাজারে নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মিত হবে। বিদ্যমান রেললাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইন করা হবে।আরও অনেক কোচ এবং ইঞ্জিন আনার ব্যাবস্থা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সেমিনার সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, নীতির বিশ্লেষন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ব্যাতিত সঠিক উন্নয়ন সম্ভব না। সঠিক নীতি প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, উন্নয়নশীর দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রত্যেককে এক সাথে কাজ করতে হবে। মেধা,দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিজের অবস্থান তুলে ধরতে হবে।

এ.বি মির্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংরাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোঃ রাজি হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন।

কোর্স সমাপ্তকারি সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার ৩১ জন প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী ২৮ এপ্রিলে পদ্মা সেতুর ওপর রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি :রেলমন্ত্রী

আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮