ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

আগুন সন্ত্রাসীদের অর্থদাতাদের খুঁজে বের করা হচ্ছে : কাদের

  • আপডেট সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার বলেছেন, আগুন সন্ত্রাসীদের অর্থদাতাদের খুঁজে বের করা হচ্ছে।

তিনি বলেন, ‘আবার দেশে আগুন সন্ত্রাস শুরু হয়েছে। যারা আগুন সন্ত্রাসীদের অর্থায়ন করছে তাদের অনুসন্ধান করা হচ্ছে। এরা আরও বড় শত্রু। যারা মঞ্চে অপকর্ম করে তাদের চেয়ে বড় শত্রু যারা ফান্ডিং (অর্থের যোগান) করছে।’

দুপুরে নাটোর এনএস কলেজ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আখতার জাহান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল ও রত্না আহমেদ উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগুন সন্ত্রাসীদের অর্থদাতাদের খুঁজে বের করা হচ্ছে : কাদের

আপডেট সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০