ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

আজ ব্যাংক খোলা ৩টা পর্যন্ত

  • আপডেট সময় : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কঠোর লকডাউনে টানা বন্ধের আগে মঙ্গলবার ব্যাংকগুলো বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চলমান লকডাউনে আগের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলে।

মঙ্গলবারও তা হওয়ার কথা ছিল। কিন্তু এক সপ্তাহের জন্য ব্যাংক বন্ধের আগে গ্রাহকদের সুবিধার জন্য লেনদেনের সময় দুই ঘণ্টা বাড়ানো হলো।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

তার সাথে মিল রেখে ১৪ থেকে ২১ এপ্রিল বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে চালু থাকবে এটিএম এবং ইন্টারনেটের মাধ্যমে লেনদেন।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লকডাউনের সাত দিন ব্যাংক বন্ধ থাকার কারণে এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এর আগে বেশিরভাগ ব্যাংকে কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করা যেত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ব্যাংক খোলা ৩টা পর্যন্ত

আপডেট সময় : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১